ডেস্ক রিপোর্ট

৫ ডিসেম্বর ২০২১, ২:৪৩ অপরাহ্ণ

বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তানের খেলা বন্ধ

আপডেট টাইম : ডিসেম্বর ৫, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত আছে আজও (রোববার)। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে। দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। আজ দ্বিতীয় দিনের নির্ধারিত সময়েও শুরু করা যায়নি খেলা।

সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সময় থাকলেও কয়েক দফার বৃষ্টিতে শেষপর্যন্ত বল মাঠে গড়ায় ১২.৫০টায়। খেলা শুরু হওয়ার আধাঘণ্টা পর আবার শুরু হয়েছে বৃষ্টি। পিচ ঢাকা পড়েছে কাভারের নিচে।

২ উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্কোর বোর্ডে তোলে আরো ২৭ রান। এদিন অবশ্য কোন উইকেট হারায়নি তারা। বর্তমানে সফরকারী সংগ্রাম ২ উইকেটে ১৮৮ রান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন