ডেস্ক রিপোর্ট

২৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ণ

স্বস্তি নিয়ে প্রথম সেশন শেষ করলো বাংলাদেশ

আপডেট টাইম : ডিসেম্বর ২৩, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দ্বিতীয় দিনের প্রথম সেশনটা রাঙিয়েই লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ দল। প্রথম সেশনে ভারতীয় শিবিরের ৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। চেতেশ্বর পূজারা, শুভমান গিল এবং লোকেশ রাহুলের তিনটি উইকেট একাই নিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। তাতে প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৬ রান।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের দেখে শুনে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার। তবে ইনিংসের ১৪তম ওভারে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর ১৬তম ওভারে আবারও তাইজুলের আঘাত।

চসকাল থেকেই আজ চলেছে তাইজুলের ঝলক। শুরুটা হয়েছিল ভারতীয় অধিনায়ক লেকেশ রাহুলকে দিয়ে। ডানহাতি এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দিনের শুভসূচনা করেন তাইজুল। এরপর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তিনি। এরপর তৃতীয় উইকেটটাও তুলে নেন তিনই। যদিও এ উইকেটে অবদান আছে মুমিনুল হকের। স্লিপে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক।

শেয়ার করুন