ডেস্ক রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২২, ১২:০২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: জাবিতে ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কর্মসূচিতে ঢাবি প্রক্টরিয়াল টিমের সন্ত্রাসী আচরণ ।
গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুম-খুন-সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সমাবেশে বাধা প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। সমাবেশ চলাকালে গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক সাজিদুল ইসলামের আইডি কার্ড কেড়ে নেয় প্রক্টরিয়াল টিম। উপস্থিত নেতৃবৃন্দের সাথে জবরদস্তিমূলক আচরণ করে৷ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দরা প্রক্টর অফিসে আসলে ঢাবি প্রক্টর প্রথমে আলোচনায় অস্বীকৃতি জানান৷ পরবর্তীতে ছাত্রনেতাদের চাপে অাইডি কার্ড ফেরত দেয়া হয়৷
এর আগে বিকাল ৪ টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সমাবেশে অনুষ্ঠিত হয়৷ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সংগঠক স্কাইয়া ইসলাম এর সভাপতিত্ব ও আলভী মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, ঢাবি সংগঠক সাজিদুল ইসলাম, অমিত হাসান ভূঁইয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রদের প্রতিরোধ দমন করতে ছাত্রলীগ সর্বাত্মক আক্রমণ চালাচ্ছে। নূন্যতম গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালানোর মধ্য দিয়ে প্রতিবাদের কন্ঠস্বর দমন করা হচ্ছে। জাবিতে ছাত্রদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা তারই প্রমাণ৷
সমাবেশে চলাকালে ঢাবি প্রক্টরিয়াল টিমের সন্ত্রাসী আচরণের বিরুদ্ধেও তৎক্ষণাৎ প্রতিবাদ জানানো হয়।