ডেস্ক রিপোর্ট

২৪ নভেম্বর ২০২২, ১১:১৫ অপরাহ্ণ

প্রথমার্ধে গোলশূন্য পর্তুগাল-ঘানা ম্যাচ

আপডেট টাইম : নভেম্বর ২৪, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাতীয় সঙ্গীত গাওয়ার সময় রোনালদোর কান্না বিজড়িত চেহারাই প্রকাশ করে কতটা আগ্রহ নিয়ে তিনি বসে আছেন নিজের শেষ বিশ্বকাপে দেশকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল ঘানার বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি রোনালদোর পর্তুগাল। গোল পায়নি ঘানাও।

২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বেও এই ঘানার বিপক্ষে মুখোমুখি হয়েছিল রোনালদোরা। সেবার ২-১ ব্যবধানে জিতেছিল তারা। এবারের বিশ্বকাপেও ঘানার উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পর্তুগিজরা। শুরুতেই গোলের দেখা পেয়ে যেতো পর্তুগাল কিন্তু ম্যাচের ১০ মিনিটে করা রোনালদোর শট রুখে দেন ঘানার গোলরক্ষক।

ব্রুনো ফার্নান্দেজ, বার্নান্দো সিলভারা মাঝমাঠ নিজেদের দখলে রাখলেও কাঙ্ক্ষিত সুযোগ তারা তৈরি করতে পারছিল না ঘানার শক্তিশালী ডিফেন্সের বিপক্ষে। ম্যাচের ৩১ মিনিটে রোনালদো গোল করলেও সেই গোলের আগে ঘানার এক ডিফেন্ডারকে ফাউল করার কারণে গোলটি বাতিল করে দেয় রেফারি ফলে অপেক্ষা আরো বাড়ে রোনালদোদের।

পুরো প্রথমার্ধে পর্তুগাল ডিফেন্সে একবারও বলে পা দিতে পারেনি ঘানার খেলোয়াড়রা। যা ১৯৯৮ সালের পর বিশ্বকাপের যেকোন ম্যাচে তাদের হয়ে প্রথম এমন ঘটলো। শেষ দিকে রোনালদোর দূরপাল্লার শট গোলবারের বাইরে দিয়ে চলে গেলে গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল।

শেয়ার করুন