ডেস্ক রিপোর্ট

১৪ মে ২০২১, ৯:১৮ অপরাহ্ণ

ঈদের দিনেও ছাত্র ফ্রন্টের ‘কমিউনিটি কিচেন’ অব্যাহত ছিল

আপডেট টাইম : মে ১৪, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনা সংকটে অসহায় মানুষদের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে চালু করা কমিউনিটি কিচেনের কার্যক্রম ঈদের দিনেও অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার, ১৪ মে ২০২১ ইং তারিখে নগরীর গরীবউল্লাহ শাহ এলাকায় শ্রমজীবী পরিবারগুলোতে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, চট্টগ্রাম নগর শাখার সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক প্রীতমবড়ুয়াসহ নগরের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার আহবায়ক হেলাল উদ্দিন কবির।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে সারাদেশেই লকডাউনের শুরু থেকে চলছে কমিউনিটি কিচেনের কার্যক্রম। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামেও অব্যাহত রয়েছে এই কার্যক্রম।

শেয়ার করুন