ডেস্ক রিপোর্ট

৭ মে ২০২২, ১২:৩৫ অপরাহ্ণ

নাটোরে দুই বাসের সংঘর্ষে ৬ জনের প্রাণহানি, আহত ২০

আপডেট টাইম : মে ৭, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (০৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশেই ন্যাশনাল ট্রাভেলস ও জিএম ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এছাড়া ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন