ডেস্ক রিপোর্ট
১৯ জুন ২০২১, ৬:১৪ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি:: সীমান্তঘেঁষা জেলা জয়পুরহাটে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায় জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-মানবিক অক্সিজেন ব্যাংক চালু করেছেন।
আজ (১৯ জুন) শনিবার বেলা ১২ টায় শহরের পুলিশ লাইনস্ ড্রিলশেডে বিনামূল্যে জয়পুরহাট জেলার গরীব, দুঃস্থ, অসহায় করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার,মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম।
পুলিশ সুপার বলেন, জয়পুরহাট জেলার গরীব, দুঃস্থ, অসহায় করোনায় আক্রান্ত রোগী যারা শ্বাসকষ্টে ভুগছেন অথবা অক্সিজেন সাপোর্ট যাদের অতীব জরুরি তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জয়পুরহাট জেলা পুলিশ।
তিনি আরও বলেন, জয়পুরহাট জেলায় সাম্প্রতিক সময়ে করোনার অতি সংক্রমণের প্রেক্ষিতে গরীব, দুঃস্থ, অসহায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে জয়পুরহাট জেলা পুলিশ। বর্তমানে ২০(বিশ) টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে উক্ত সেবাটি চালু করা হলেও পর্যায়ক্রমে প্রয়োজনে আরো বাড়ানো হবে।
দিনরাত যেকোনো সময়ে ০১৭৩৭৫৯৯৬৬৬-এই নম্বরে ফোন করলেই জেলার যেকোনো জায়গায় পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার