ডেস্ক রিপোর্ট

৭ এপ্রিল ২০২২, ১০:২৬ অপরাহ্ণ

সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটা পুনর্বহালের দাবি

আপডেট টাইম : এপ্রিল ৭, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে অদ্য ০৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি।

মানববন্ধনে বক্তারা দাবি করেন আদিবাসীদের কোটার প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি। আদিবাসীদের আর্থ-সামাজিক অবস্থার এমন কোন উন্নতি হয়নি যে চাকরিতে কোটার প্রয়োজন নেই। এখনো কোটার প্রয়োজন রয়েছে। ২০১৮ সালে আদিবাসীদের কোটা বাতিল হবার ফলে চাকরির লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েও চুড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করা হচ্ছেনা। আদিবাসীরা চাকরি বঞ্চিত হচ্ছে। সম্প্রতি ৪০তম বিসিএসে আদিবাসী প্রার্থীরা ভাইভা দিলেও একজনকেও চুড়ান্তভাবে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত করা হয়নি। তাই আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহাল এবং ৪০তম বিসিএস এর আদিবাসী চাকরিপ্রর্থীদের পুনর্বিবেচনারও দাবি জানান বক্তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবতা হেমব্রম, সদস্য অনিল উরাও, রাবি কমিটির সাবেক আহ্বায়ক কলাবতী মাহাতো, সাধারণ সম্পাদক লখিন সরদার, সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদার, নারী বিষয়ক সম্পাদক তৃষা হেমব্রম প্রমূখ।

সংহতি বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক জীনিচ চাকমা, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, রাবি শিক্ষার্থী জুসমিতা সরেন প্রমূখ।

 

শেয়ার করুন