ডেস্ক রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১২:২৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোর ৬টায় বাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে সকাল ১০:০০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ৯:৩০ টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মিরপুরে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ এর নেতৃত্বে কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড শাহজাহান কবীর, কমডে ইমরান হাবিব রুমনসহ নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন এবং রায়ের বাজারে বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী, ঢাকা মহানগর সদস্য কমরেড খালেকুজ্জামান লিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।