ডেস্ক রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের পক্ষে থেকে জননেতা পীর হবিবুর রহমান এর স্মরণে ১৮তম মৃত্যুবার্ষিকী ও আলোচনা সভা।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলার প্রচার ও প্রকশনা সম্পাদক রাজ দেব নাথ এবং উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক সম্পাদক ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মিজু আহমদ।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক খাইরুল হোসেন, ঐক্য ন্যাপ সিলেট জেলার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ বাবুল, এ কে এম শিহাব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলার সমন্বয়ক জাফর, ঐক্য ন্যাপ সহ- সভাপতি উদয়ন পুরকায়স্থ, যুব উন্নয়ন নেতা জামিল আহমদ, উদীচী সিলেট জেলার দপ্তর সম্পাদক সন্দীপ, বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সহ-সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওসার, দক্ষিণ সুরমা উপজেলার সহ-সাধারণ সম্পাদক আমিনা আক্তার খাদিজা, সাংস্কৃতিক সম্পাদক রুহি আরাফাত শোভা, যুব নেতা সানি আহমদ।