ডেস্ক রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১১:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালী গানের আয়োজনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস এক যৌথ বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক চেতনার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গানের আয়োজনে ছাত্রলীগের এই ফ্যাসিস্ট হামলা কার্যত শাসক দলের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ। টিএসসি প্রাঙ্গনে সহস্র শিক্ষার্থীর ভীড়ে ছাত্রলীগের এই হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করলো। অথচ সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থীদের অান্দোলন দমনে প্রক্টরিয়াল টিম সর্বোচ্চ সক্রিয় ভূমিকা রেখেছে।
বিবৃতিতে অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অথর্ব প্রক্টরের অপসারণের দাবি জানানো হয়।