ডেস্ক রিপোর্ট

১৯ আগস্ট ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ

অবনী বিশ্বাস স্মরণে খুলনা মহানগর সিপিবি’র শোকসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : আগস্ট ১৯, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা নগর সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা কমরেড অবনী বিশ্বাসের স্মরণে সিপিবি খুলনা মহানগরের উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয় ।

সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, নড়াইল জেলা সভাপতি বি এম বরকত উল্লাহ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, মহানগর সম্পাদকম-লীর সদস্য সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, তোফাজ্জেল হোসেন, কিংশুক রায়, নীরজ রায়, ফরহাদ হোসেন মিটন, দুলাল সরকার, অশোক সরকার, সুজিত সাহা, টিইউসি নেতা রঙ্গলাল মৃধা, এস এম চন্দন, কৃষক নেতা অ্যাড. প্রীতিষ ম-ল, প্রয়াত কমরেড অবনী বিশ্বাসের সহধর্মিনী বেবী বিশ্বাস, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, রিয়াসাত আলী রিয়াজ, শাহ মোঃ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, রামপ্রসাদ রায়, উত্তম রায়, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, ভবেশ রায়, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, কৃষ্ণেন্দু বাছাড়, মানছুরা খাতুন প্রমুখ।

শোকসভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড অবনী বিশ্বাস ছিলেন পার্টি ও পার্টির আদর্শের প্রতি নিবেদিতপ্রাণ। বিশেষ করে পার্টি এবং পার্টির কমরেডদের সংকটকালে তাঁর আন্তরিকতা শিক্ষণীয়। স্বল্পবাক এ যুবক স্বপ্নে বুক বেধেছিলেন সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠার। আমৃত্যু সেই স্বন পূরণের পক্ষেই ছিলেন।

নেতৃবৃন্দ কর্মময় স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করে নতুন এই প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। শোক সভার শুরুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন