ডেস্ক রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ৬:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬ঘটিকার সময় সুরমা মার্কেস্থ জেলা অফিসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দ্বীনবন্ধু সরকার সৌরভ এর সভাপতিত্বে এবং শুভ আজাদ শান্তর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনীর উপর সংক্ষিপ্ত প্রবন্ধ পাঠ করেন জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পাঠচক্র সম্পাদক ওয়াসিম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য মোঃ ছাদেক মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহ-সভাপতি রুপেল চাকমা, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ইমান আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রাজু আহমদ সহ প্রমুখ।
বক্তারা বলেন, ভাসানী ছিলেন ত্রিদর্শকালীনের পুরাধা পুরুষ সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা -দালাল পুঁজিবিরোধী লড়াইয়ের অগ্রগামী সৈনিক। তিনি জাতীয় মুক্তি ও স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমৃত্য লড়াই করেছেন। তিনি মার্কিন সাম্রাজ্যবাদ সহ সকল সাম্রাজ্যবাদ ও সামন্ত জোতদার- মহাজন আমলা -মুঁৎসদ্দী পুঁজির স্বার্থরক্ষাকারী শাসক- শোষক গোষ্ঠী এবং সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও সকল স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসেনানী ভূমিকা রেখেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক। যিনি জীবদ্দশায় ১৯৪৭ এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১ এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতেও সাম্রাজ্যবাদ বিরোধী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসেবে পরিচিত ছিলেন।