ডেস্ক রিপোর্ট

৬ ডিসেম্বর ২০২১, ৩:১৪ অপরাহ্ণ

নারী বিদ্বেষী বক্তব্য প্রদানকারী তথ্য প্রতমিন্ত্রীর অপসারণ দাবি মহিলা ফোরামের

আপডেট টাইম : ডিসেম্বর ৬, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃত, যৌন হয়রানীমূলক বক্তব্য প্রদানকারী তথ্য প্রতমিন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে অপসারণ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

আজ ৬ ডিসম্বের ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি নারীনেত্রী রওশন আরা রুশা এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এই দাবি করনে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলনে, তথ্য প্রতমিন্ত্রী ডাক্তার মুরাদ অনলাইন আলোচনায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদো জিয়া, তার ছেলে তারেক রহমান ও তার নাতনি জায়মা রহমান সম্পর্কে অত্যন্ত অশালীন অশ্রাব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃতরুচী সম্পন্ন ও যৌন হয়রানীমূলক। এসব মন্তব্য থেকে বোঝা যায় ভীষণ বিকৃত মানসকিতার অধিকারী এই সাংসদ।

নেতৃবৃন্দ বলেন, নারী বিদ্বেষী বক্তব্যের জন্য ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে জেলে যেতে হলেও ডাক্তার মুরাদকে কেন এখনও আইনের আওতায় আনা হচ্ছে না? এতে করে জনমনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে কি ডাক্তার মুরাদ রাষ্ট্র এবং সরকারের প্রশ্রয়েই এ ধরনের মন্তব্য, বক্তব্য, বিবৃতি দিয়ে চলেছেন?

জনগণের এসব প্রশ্ন নিরসন করতে নেতৃবৃন্দ অবলিম্বে ডাক্তার মুরাদের মন্ত্রীত্ব ও সংসদ সদস্য পদসহ সকল ধরনের সাংবিধানিক পদ থেকে অপসারণ দাবি করেন। সাথে সাথে এমন একটি দায়িত্বশীল পদে অবস্থান করে নারী বিদ্বেষী মন্তব্য করার জন্য শাস্তির আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ ।

শেয়ার করুন