ডেস্ক রিপোর্ট

৪ নভেম্বর ২০২১, ১:৪৫ অপরাহ্ণ

শিরিন আখতার এমপির মাতৃবিয়োগে জাসদ কানাডা শাখার শোক

আপডেট টাইম : নভেম্বর ৪, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কানাডা শাখার সভাপতি সাইফুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন এক শোকবার্তায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এম.পির মহীয়সী মাতা রাহেনা আখতারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোক বার্তায় প্রয়াত রাহেনা আখতারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, প্রয়াত রাহেনা আখতার একজন মহীয়সী রত্নগর্ভা নারী। তিনি জাসদের নেতা-কর্মীদের জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, জাসদের নেতা-কর্মীদের আমৃত্যু বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করেছেন, জাসদের নেতা-কর্মীরা প্রয়াত রাহেনা আখতারকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য বুধবার রাত ১০ টা ৮ মিনিটে মিসেস রাহেনা আখতার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

শেয়ার করুন