ডেস্ক রিপোর্ট

১০ জুলাই ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ণ

অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তি দাবি ছাত্র ফ্রন্টের

আপডেট টাইম : জুলাই ১০, ২০২১ ১২:৩৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স আজ ৯ জুলাই ২০২১ যৌথ বিবৃতিতে বলেন, ‘নারায়নগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজের মালিকানাধীন জুস কারখানা ভবনে উৎপাদন চালু থাকা অবস্থায় গতকাল বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী সেখানে এক হাজারের অধিক শ্রমিক কাজ করে। কিন্তু এখনও পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে। কতজন নিখোঁজ, কতজন আহত তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায় নি। করোনা মহামারীতে সারাদেশে লক ডাউন থাকলেও কারখানা শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, অথচ তাদের জীবনের ণ্যূনতম নিরাপত্তা মালিকশ্রেণী নিশ্চিত করছে না।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে কত শ্রমিক নিহত এবং আহত হয়েছে তার সুনির্দিষ্ট হিসাব দিতে হবে, নিহত এবং আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও তাৎক্ষণিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা প্রদান নিশ্চিত করতে হবে। আর এত শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, এদেশে একের পর এক ঘটনায় হাজার হাজার শ্রমিক লাশে পরিণত হচ্ছে কিন্তু তাজরীন, রানা প্লাজার মত ঘটনার বিচার হয় নি। যে শ্রমিকের শ্রমে অর্থনীতি চলে, মালিকের কোটি টাকার মুনাফা হয় সেই শ্রমিকদের জীবনের দায় মালিকপক্ষ এবং কারখানা অধিদফতর সহ যুক্ত সবাই কি এড়াতে পারে? পূর্বের মত এবারও যেন দোষীরা শাস্তির আওতার বাইরে না পড়ে তা নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন