ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২১, ১১:২৯ পূর্বাহ্ণ

সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বাম জোটের মিছিল

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :: সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে ১৮ অক্টোবর সোমবার বিকাল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক বাসদ নেতা কমরেড নিখিল দাস। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও সভা পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন