ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ

বেঙ্গল ট্রেডিংয়ের স্কুটার ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

আপডেট টাইম : অক্টোবর ৩০, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেক্স: জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সিলেট সদর নগদের অনুমোদিত ডিস্ট্রিবিউটর বেঙ্গল ট্রেডিং কোম্পানির ইলেকট্রিক স্কুটার ক্যাম্পেইন ২০২৬-এর র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তিন মাসব্যাপী এই ক্যাম্পেইনের সমাপনী আয়োজনে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে একজন উদ্যোক্তা ও একজন ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে (DSO) ইলেকট্রিক স্কুটার উপহার দেওয়া হয়। পাশাপাশি আরও ১০ জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের সম্মানিত প্রশাসক জনাব মোতাসিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের সহযোগী প্রশাসক জনাব আনোয়ার উল্লাহ এবং চিফ কমার্শিয়াল অফিসার জনাব শাহিন সরোয়ার ভূঁইয়া।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) জনাব সাইফুদ্দিন মাহমুদ, এরিয়া ম্যানেজার (AM) জনাব রহমতুল্লাহ রুবেল, টেরিটরি ম্যানেজার (TM) জনাব ফাতিন হাসনাত চৌধুরী, ডিস্ট্রিবিউটর জনাব রিয়াসাদ আজিম আদনান ও জনাব তৌফিক আশরাফ চৌধুরী, ডিস্ট্রিবিউশন জেনারেল ম্যানেজার জনাব নাবিদ এনাম চৌধুরী এবং ডিস্ট্রিবিউশন ম্যানেজার জনাব আইনুল কামাল মেকি। এ সময় নগদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

তিন মাসব্যাপী এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তা, ডিস্ট্রিবিউশন টিম ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা এবং নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পেইনটি শুধু একটি প্রচারমূলক কার্যক্রম নয়, বরং দলগত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ের কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি উদ্যোক্তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে নগদের সেবার পরিধি বিস্তৃত করা, বাজারে প্রতিষ্ঠানের উপস্থিতি আরও শক্তিশালী করা এবং গ্রাহক ও উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও এ ধরনের ক্যাম্পেইন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ইলেকট্রিক স্কুটার ক্যাম্পেইন ২০২৬-এর এই সফল আয়োজন মেট্রো এরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও গতিশীল কার্যক্রম পরিচালনা, দলগত সাফল্য অর্জন এবং নগদের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও বেগবান করার নতুন সম্ভাবনা তৈরি হবে।

ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য নগদের সম্মানিত নেতৃত্ব, বেঙ্গল ট্রেডিং কোম্পানি, ডিস্ট্রিবিউশন টিম এবং সংশ্লিষ্ট সব উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় আয়োজনটি সফল ও স্মরণীয় হয়ে ওঠে।

শেয়ার করুন