ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২১, ৯:১৯ অপরাহ্ণ

খেলাফত মজলিসের দুই নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশীদ আলম কাসেমী ও খেলাফতে মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় তাদেরকে গ্রেপ্তার করা ডিবির গুলশান বিভাগ।

পুলিশ জানায়, আপাতত তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। খুরশিদ আলম কাসেমীকে তার মোহাম্মদপুরের বাসা থেকে এবং সারাফত হোসেনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুফতি সারাফত হেফাজতের ইসলামের নেতা মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলাচত্বরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাদেরকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে সারা দেশে হেফাজতে ইসলামসহ বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠনের সহিংসতার ঘটনায় সম্প্রতি বিভিন্ন সময়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক, নায়েবে আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, ঢাকা মহানগরের নায়েবে আমির মোহাম্মদ যোবায়ের, মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন