ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২১, ৭:০২ অপরাহ্ণ

চবির ৩ ছাত্র নেতার শোকজ প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশনের

আপডেট টাইম : সেপ্টেম্বর ৯, ২০২১ ৭:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর শাখার নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র নেতার বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাঠানো শোকজ প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেছেন, সমগ্র দেশ এখন ফ্যাসিবাদের চরম পর্যায় অতিক্রম করছে। প্রতিনিয়ত নাগরিকদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় সকল প্রতিষ্ঠান আজ ফ্যাসিবাদী আগ্রাসনের ভয়াল থাবায় গণ বিরোধী চরিত্রে পরিণত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্ত বুদ্ধির প্রাণ বিশ্ববিদ্যালয় সমূহ আজ ফ্যাসিবাদী কাঠামোতে বন্দি। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের নায্য অধিকার পরিবহন সমস্যা সমাধানে পদ যাত্রা আয়োজন পূর্বক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে, শিক্ষার্থীদের প্রতিবাদী চরিত্র স্তব্ধ করে দিতে ও ছাত্র জীবন কেড়ে নিতে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নেতা রাজেশ্বর দাশ গুপ্ত, শাহ মোহাম্মাদ শিহাব ও ছাত্র ইউনিয়ন নেতা আশরাফি নিতু কে ষড়যন্ত্রমূলক শোকজ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এহেন ফ্যাসিবাদী আচরণকে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ থেকে আলাদা করে দেখার কোন অবকাশ নেই।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্র নেতার বিরুদ্ধে ফ্যাসিবাদি প্রক্রিয়ায় দেয়া শোকজ প্রত্যাহার করতে হবে। এবং অচিরেই শিক্ষার্থীদের নায্য অধিকার হল ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বেগবান করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই শুরু করতে হবে। কেননা, শিক্ষাখাত ও শিক্ষাঙ্গনও আজ রাষ্ট্রীয় ফ্যাসিবাদের কারাগারে পর্যবসিত। এই ফ্যাসিবাদী কারাগার থেকে মুক্ত হতে লড়াই ও সংগ্রামের কোন বিকল্প নেই।

শেয়ার করুন