ডেস্ক রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ৮:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রাণ-প্রকৃতি সমৃদ্ধ লাঠিটিলাকে সাফারি পার্ক নির্মাণের মাধ্যমে সরকারের প্রাণ-প্রকৃতি পরিবেশ ধ্বংসের আয়োজনের নিন্দা জানিয়ে অবিলম্বে পার্ক নির্মাণ বন্ধের দাবি জানিয়েছ বাসদ।
আজ শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১:৩০ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সভায় এই দাবি জানানো হয়।
মৌলভীবাজার জেলা বাসদ কার্যালয়ে সভায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাসদ জেলা শাখার সিনিয়র সদস্য এডভোকেট মঈনুর রহমান মগনু।
সভায় অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেয়া; জেলার সকল নাগরিকদের দ্রুততম সময়ের মাধ্যমে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করা; জেলার চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করতে হাই ফ্লো অক্সিজেন, আইসিইউ, বেড সংখ্যা বৃদ্ধিসহ সার্বিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা উন্নত করার জোর দাবি জানানো হয়।