ডেস্ক রিপোর্ট

৩০ জুলাই ২০২১, ৬:৫০ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭০ জন হাসপাতালে

আপডেট টাইম : জুলাই ৩০, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ২৪ ঘণ্টায় অন্তত ১৭০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ছয় জন ঢাকার বাইরে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল এ বছরের একদিনে সর্বোচ্চ ১৯৪ জন ও গত পরশু ১৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এ পর্যন্ত মোট দুই হাজার ৪৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

আজ পর্যন্ত চলতি মাসেই এক হাজার ৮৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল।

শেয়ার করুন