ডেস্ক রিপোর্ট

১৮ জুলাই ২০২১, ১১:১৩ অপরাহ্ণ

সিলেটে ইউনিয়নে ইউনিয়নে গিয়ে করোনা টিকা নিবন্ধন করাচ্ছে ছাত্র ইউনিয়ন

আপডেট টাইম : জুলাই ১৮, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট জেলার দক্ষিণ সুরমার ইউনিয়নে, ইউনিয়নে গিয়ে করোনা টিকা নিবন্ধন করাচ্ছেন দক্ষিণ সুরমা ছাত্র ইউনিয়ন নেতারা।

এসময় ছাত্রনেতারা বলেন, টিকা জনগণের অধিকার। তবে বিজ্ঞানের এই অবিস্মরণীয় উদ্ভাবনকে সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্টী অস্বীকার করে। এভাবে তারা বিজ্ঞানকে আটকে রাখতে চায়।

নেতৃবৃন্দ বলেন, গ্রামীণ মানুষকে টিকার ব্যাপারে আগ্রহী করে তোলা ও করোনা সম্পর্কে সচেতন করে তোলা এখন সময়ের দাবি। সরকার যেখানে ইউনিয়ন ইউনিয়নে যেতে পারছে না আমরা যাচ্ছি।

শেয়ার করুন