ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ

ছাত্রফ্রন্টের নেতার সহধর্মিনীর মৃত্যুতে যুব ইউনিয়নের শোকপ্রকাশ

আপডেট টাইম : এপ্রিল ১৮, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক কমরেড মাসুক মিয়া মামুন এর সহধর্মিনী তানজিনা নূর নিপার মৃত্যুতে বাংলাদেশ যুব ইউনিয়ন, ফ্রান্স সংসদের শোকপ্রকাশ।

তানজিনা নূর নিপা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ স্থানীয় সময় ভোর ৪.২৬মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ১০ ও ৭ বছরের দুটি সন্তান রেখে গেছেন।

বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রহমতুল্লাহ চৌধুরী সুজন এবং সাধারণ সম্পাদক বাবলু হোসেন এক শোকবার্তায় তানজিনা নুর নিপার মৃত্যুতে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ যুব ইউনিয়ন,ফ্রান্স সংসদ তানজিনা নূর নিপার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।

শেয়ার করুন