ডেস্ক রিপোর্ট
১১ মে ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) কোভিড-১৯ ও ঈদ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টায় সিলেট নগরীর তোপখানাস্থ এলাকায় পার্টির দরিদ্র নেতাকর্মীর মাঝে এই সহায়তা প্রদান করে নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের প্রবীণ প্রবাসী নেতা কমরেড ফজলুর রহমান, কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহ, জেলা ভারপ্রাপ্ত সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, সিলেট মহানগর যুগ্ম আহ্বায়ক কমরেড ফয়সল আহমদ, মহানগর নেতা কমরেড হাবিবুর রহমান, যুবনেতা কমরেড আজাদ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোডিভ-১৯ মহামারীর কারনে বাংলাদেশ সহ বিশ^ আজ বিপর্যস্থ ও বিপন্ন। সামনে পবিত্র ঈদুল ফিতর উৎসব। আতংকের মধ্যে মানুষ দিনাতীপাত করছে। বর্তমান সময়ের প্রধান কাজ হচ্ছে কোডিভ-১৯ কে মোকাবেলা করে মানুষের জীবন বাঁচানো। তাই সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা আজকের সময়ের দাবী। আমরা বাংলাদেশের সকল শ্রমজীবী পেশাজীবীদের সুস্থ্য সবল জীবন কামনা করি।