ডেস্ক রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৫ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ঢাকার নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। এই মুহূর্তে ঢাকার প্রাণকেন্দ্র নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে চরমভাবে উদ্বিগ্ন ও হতবাক করে দিয়েছে। তিনি বলেন, এক সময় ঢাকা শহরে ২৫/৩০ টি খাল ও পুকুর ছিল; আজ বেশিরভাগ ডোবা, জলাশয়, খাল, পুকুর দখল করে, ভরাট করে তথা কথিত উন্নয়ন ঘটনানো হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, এই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনায় প্রমাণিত হয় সরকার সিটি কর্পোরেশনসহ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের অবহেলা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সক্ষমতা কত কম। তিনি নিউ মার্কেটে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।