ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৩, ৪:০২ অপরাহ্ণ

পাকিস্তানে গাড়িতে হামলা, পিটিআই নেতাসহ নিহত ১০

আপডেট টাইম : মার্চ ২১, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন । সোমবার (২০ মার্চ) হামলার এ ঘটনা ঘটে।

অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তোফায়েল এ হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।

সূত্র: ডন

শেয়ার করুন