ডেস্ক রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৫ম জাতীয় পরিষদ সভা গতকাল (১১ ফেব্রুয়ারি, ২০২৩) অনুষ্ঠিত হয়। এবারের সভায় ভুলে ভরা পাঠ্যপুস্তক, করোনা পরবর্তী শিক্ষার সংকট, জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি সহ নানান বিষয়ে আলোচনা হয়।
পূর্বনির্ধারিত তারিখের চেয়ে ১মাস পিছিয়ে আগামী ৯-১১ মার্চ, ২০২৩ সংগঠনের ৪১তম জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে সভা থেকে।
এছাড়াও মৌলভীবাজার জেলায় সংগঠনের ঐক্য বিনষ্ট করে বিভেদ তৈরির অকৌশলে লিপ্ত থাকায় কেন্দ্রীয় কমিটির সদস্য পিনাক দেবকে সংগঠন থেকে বহিষ্কার এবং অর্থ আত্মসাতের দায়ে অব্যহতিপ্রাপ্ত গাজীপুর জেলার সাবেক দপ্তর সম্পাদক একরামুল হক জিহাদের নেতৃত্বে গাজীপুর জেলায় সক্রিয় জেলা কমিটি থাকা অবস্থায় আরেকটি কমিটি ঘোষনা করে সংগঠনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপরাধে, একরামুল হক জিহাদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সেইসাথে কেন্দ্রীয় কমিটির শূণ্য পদে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শাকিলা খাতুন, ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি বাহাউদ্দিন শুভ এবং নেত্রকোনা জেলা সংসদের সাধারণ সম্পাদক তানভীর মোকাম্মেলকে কেন্দ্রীয় কমিটির সদস্য পদে কো-অপ্ট করা হয়েছে।