ডেস্ক রিপোর্ট

১৩ জানুয়ারি ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার শাখার কমিটির গঠন

আপডেট টাইম : জানুয়ারি ১৩, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: কৃষি উন্নয়নে বাংলাদেশের ২য় বৃহত্তম মনু সেচ প্রকল্প রিসাইক্লিং করা, কৃষি ও কৃষক স্বার্থ করা এবং হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার শাখা গঠন উপলক্ষে রাজনগর উপজেলার মুন্সিবাজার ১৩ জানুয়ারি’২৩ শুক্রবার সন্ধ্যা ৬ঃ৩০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা মোঃ খছরু মিয়া।

হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি এডভোকেট মঈনুর রহমান মগনু প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ চৌধুরী, বাসদ রাজনগর উপজেলা শাখার আহ্বায়ক ইকবাল হোসেন, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার উপদেষ্টা মুজাহিদ আহমেদ, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন। আরও বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির রাজনগর উপজেলা নেতা শামসুদ্দিন মাস্টার, ডা. ফরিদ মিয়া, ফতেহপুর ইউপি সদস্য কৃষক নেতা ছয়ফুল আলম সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি এডভোকেট মঈনুর রহমান মগনু বলেন, মৌলভীবাজার জেলার হাওর এবং কৃষি ও কৃষক রক্ষায় হাওর রক্ষা সংগ্রাম কমিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন করে আসছে এবং এসব আন্দোলনে সফলতাও আমাদের আছে। গত আমন মৌসুমে কাউয়াদিঘী হাওরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে আমাদের লাগাতার আন্দোলন কর্মসূচি করতে হয়েছে এবং এখন আবার বোরো মৌসুমে পানির অভাবে ধান চাষ করা যাচ্ছে না বলে স্মারকলিপি দেয়া এবং নির্বাহী প্রকৌশলীর সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে হচ্ছে। সরকারের বিভিন্ন মহলের ক্ষমতা ও প্রশাসনকে হাতে নিয়ে হাওরের কৃষি ও হাওর ধ্বংস করে এক শ্রেণির মানুষ রাতারাতি ধনকুবে হচ্ছে আর কৃষক বারবার এই শ্রেণির মানুষের নিপিড়নের শিকার হচ্ছে। একদিকে বলা হয় এক ইঞ্চি জায়গা অনাবাদি রাখা যাবে না, কিন্তু কৃষক আবাদ করতে গেলেই বাধাগ্রস্ত হয়। সার, ডিজেট, কীটনাশক, বীজ সহ সকল কৃষি উপকরণের দাম বাজারে চড়া, ফলে বৃদ্ধি পাচ্ছে কৃষি উৎপাদন খরচ। কিন্তু কৃষক বাজারে ফসল বিক্রি করতে গেলে তারা প্রাপ্য দাম পাচ্ছে না। উৎপাদনের সাথে যুক্ত না থাকলেও এদেশে পুলিশ, আর্মি, সহ সকল বাহিনীর সদস্যদের রেশন দেয়া হয়, শুধু দেয়া হয় না এই দেশে উৎপাদনকারী কৃষক-শ্রমিকদের। এমনভাবে চলতে পারে না।

হাওর রক্ষা সংগ্রাম কমিটি এই সকল অপনীতির বিরুদ্ধে হাওরের কৃষক ও কৃষি রক্ষায় আপসহীন ভাবে লড়ে যাচ্ছে এবং আগামীতেও তার ধারাবাহিকতায় কৃষকদের দাবি দাওয়া নিয়ে আরও বেশি জোরদার করবে। পাশাপাশি কৃষকদের বিক্ষুব্ধ না করে দ্রুততম সময়ের মধ্যে বোরো চাষের সকল প্রতিবন্ধকতা অপসারণ করতে হবে এবং মনু সেচ প্রকল্পের রিসাইক্লিং করে কাউয়াদিঘী হাওরে কৃষি চাষের সকল প্রতিবন্ধকতা অপসারণ অবশ্যই করতে হবে।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ শামসুদ্দিন মাস্টারকে আহ্বায়ক এবং খছরু মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজনগর উপজেলার শাখার নতুন কমিটির গঠিত হয়। নবগঠিত কমিটি সংগঠনের পক্ষ থেকে অনুমোদন করেন সভাপতি মঈনুর রহমান মগনু এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী।

শেয়ার করুন