ডেস্ক রিপোর্ট

১৫ নভেম্বর ২০২২, ৩:০৭ অপরাহ্ণ

পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াল

আপডেট টাইম : নভেম্বর ১৫, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে। গত সপ্তাহে জাতিসংঘ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্বে জীবিত মানুষের সংখ্যা ৮০০ কোটি ছাড়াবে।

জনসংখ্যার এ বৃদ্ধিকে মানব ইতিহাসে একটি অন্যন্য অর্জন হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। তাদের মতে, বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি, পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং উন্নত ওষুধের কারণে মানুষের গড় আয়ু সামান্য বেড়েছে। আর এ বিষয়টি জনসংখ্যা বাড়াতে সহায়ক হয়েছে।

জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে, ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা হবে ৯৭০ কোটি। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২০২২ সালে বিশ্বে ১১ কোটি ৯৫ লাখের বেশি মানুষ জন্মগ্রহণ করেছেন।

শেয়ার করুন