ডেস্ক রিপোর্ট

৩ সেপ্টেম্বর ২০২১, ৮:৪২ অপরাহ্ণ

২য় ম্যাচ জিতে ফের র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং নিয়ে বাংলাদেশের হতাশা ছিল সবসময়ই। ছিল যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের পেছনেও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়েও মিলেছিল উন্নতি।

১০ থেকে এক লাফে সাতে উঠে এসেছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। ৪ রানের ব্যবধানে হারিয়েছে সফরকারীদের। তাতে র‌্যাঙ্কিংয়েও এসেছে সুখবর। সাত থেকে ছয়ে উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে বাংলাদেশ। অজিদের রেটিং পয়েন্ট ২৪০। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমানে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭৩। যথাক্রমে বাংলাদেশের আগে থাকা বাকি দেশগুলো হলো পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। অন্যদিকে ২৬৩ রেটিং নিয়ে তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড। মাহমুদউল্লাহ রিয়াদরা যদি ৫-০ ব্যবধানে চলতি সিরিজটি জিততে পারেন। তাহলে বাংলাদেশের রেটিং বাড়বে ১৪ এবং হয়ে যাবে ২৪৮। ফলে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠে যেতে পারবে।

৪-১ এ সিরিজ জিতলেও র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ থাকছে বাংলাদেশের। তবে এক্ষেত্রে একটি শর্ত আছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারতে হবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে।

শেয়ার করুন