ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ

বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : আগস্ট ২২, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাকরকাঠির কাঠেরপোল এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলিচালক বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদার (২৫), ট্রলির দুই শ্রমিক উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) ও কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন