ডেস্ক রিপোর্ট

১৯ মে ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর শোক

আপডেট টাইম : মে ১৯, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভাষা আন্দোলনের অবিস্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রূয়ারি’র রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ ভোর ৭ টা নাগাদ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি৷ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক শোক বার্তায় বলেন ‘আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের এক অপূরনীয় ক্ষতি সাধিত হলো। জীবদ্দশায় সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি সহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের ছাপ রেখেছেন। তার রচয়িত গান ভাষা আন্দোলনের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিচ্ছে কয়েক যুগ ধরে৷ তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

শেয়ার করুন