ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ

২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন- বোনাস পরিশোধের দাবি

আপডেট টাইম : এপ্রিল ১০, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের পূর্ণ বেতন-ঈদ বোনাস পরিশোধ, ব্যাটারিচালিত যানবাহনের রেকার বিল পূর্বের মতো ৫’শ টাকা করা ও খাদ্যপণ্যের দাম কমানোসহ শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেলাল হোসেন, মনজুর আহমদ, তাজুল ইসলাম, ইমদাদুল হক, হারুন মিয়া, পিন্টু জাদব, ইয়াছিন আহমদ, সুরুজ আলী, ইউসুফ আলী, মজনু মিয়া, সাগর আহমেদ, মানিক মিয়া, জাকির হোসেন, দানেশ, ইমরান আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসকে কেন্দ্র করে শ্রমিক ছাঁটাই-হয়রানি -নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি শ্রমজীবী মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ন ব্যর্থ হয়েছে।

বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতিত সর্বত্র ব্যাটারিচালিত যানবাহনের চলাচল নির্দেশনা দিলেও সিলেট নগরীতে এখনও শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ চলছে।

বক্তারা, ২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের পূর্ণ বেতন-বোনাস পরিশোধ, ব্যাটারিচালিত যানবাহনের রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা করা , হয়রানি বন্ধ ও খাদ্যপণ্যের দাম কমানোসহ শ্রমিকদের রেশনিং ব্যবস্হা চালুর আহ্বান জানান।

শেয়ার করুন