ডেস্ক রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১০:১০ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি:: বরিশালে বি এম কলেজে ফি বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ফ্রন্ট নেতা বিজন সিকদার ও ছাত্রনেতা আসাদুজ্জামানের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১২ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার আহবায়ক সাগর দাসের সভাপতিত্বে এবং মহানগরে সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বরিশাল বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা কলেজ সংগঠক অদিতি ইসলাম, ১৭ নং ওয়ার্ডের আহবায়ক লামিয়া সাইমুন, বি এম কলেজের শিক্ষার্থী রেজওয়ান রেজা সহ সন্ত্রাসী হামলার শিকার ছাত্র ফ্রন্ট নেতা বিজন শিকদার।

এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা সংগঠক রাকিব ইসলাম, সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল ১১ আগস্ট অনার্স ২য় বর্ষের সচেতন শিক্ষার্থীরা সেশন চার্জ সহ সকল ফি মওকুফের যৌক্তিক দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সড়ক অবরোধ চলাকালীন সময় থেকেই ছাত্রলীগ পরিচয় দিয়ে আন্দোলনকারীদের হুমকি দেয়া হচ্ছিল। কলেজ প্রশাসনের প্রস্তাব মেনে নিয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে বাসার উদ্দেশ্যে ফিরছিল। এসময়ে আন্দোলনের অন্যতম সংগঠক এবং ছাত্র ফ্রন্টের নেতা বিজন সিকদার এবং ছাত্র নেতা আসাদুজ্জামান ফার্স্ট গেট থেকে বের হওয়াকালে অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হন। এসময়ে দফায় দফায় সন্ত্রাসীরা ২০-২৫ মিলে বেধড়ক মারধর করে। কলেজ ছাত্রলীগের নেতারা এই হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন। পরবর্তীতে কলেজ অধ্যক্ষ ঘটনাস্থলে আসলেও দোষীদের শাস্তি দেয়ার কোন পদক্ষেপ নেননি।
বক্তারা বলেন, ছাত্র আন্দোলনে এই ন্যাক্কারজনক হামলা বি এম কলেজের মত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত লজ্জার। বক্তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের এই সংগঠিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি