ডেস্ক রিপোর্ট

১ এপ্রিল ২০২২, ৯:০৭ অপরাহ্ণ

তিন ওভারে ২ উইকেট হারিয়ে বিপাকে টাইগার বাহিনী

আপডেট টাইম : এপ্রিল ১, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সাদমান ইসলামের বিদায়ে দ্বিতীয় সেশন শেষ হয়েছিল বাংলাদেশের। তবে শেষ সেশনের শুরু থেকে মাহমুদুল হাসান আর নাজমুল হোসেন খেলছিলেন বেশ দেখে শুনে। নাজমুল হোসেনের বিদায়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিল সফরকারীরা। এর এক ওভার পর মুমিনুলও বিদায় নিলেন। তিন ওভারে ২ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে গেছে বাংলাদেশ।

এর আগে দলীয় তিনশ হওয়ার আগেই ৮ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ছিলো বাংলাদেশ দল। মনে হচ্ছিল, বেশি দূর যেতে পারবে না স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় শেষ দুই উইকেটে আরও ৬৯ রান পেয়েছে তারা।

ডারবানের কিংসমিডে স্বাগতিকদের শেষ পর্যন্ত ৩৬৭ রানে থামাতে পেরেছে বাংলাদেশ দল। ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। যা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পেসারদের সেরা বোলিং। অফস্পিনার মেহেদি হাসান মিরাজের শিকার তিন উইকেট।

শেয়ার করুন