ডেস্ক রিপোর্ট
৮ মার্চ ২০২২, ২:৩৯ অপরাহ্ণ
গাইবান্ধা প্রতিনিধি:: আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় জেলা শহরে মিছিল অনু্ষ্ঠিত হয়।
মিছিল শেষে অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে গানাসাস মিলনায়তনে আলোচনা সভায় আলোচনা করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলার সদস্যসচিব মনজুর আলম মিঠু, গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারন সম্পাদক প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম প্রমুখ, সাংস্কৃতিক কর্মী শাহনাজ আমিন মুন্নী।
নেতৃবৃন্দ বলেন, ১৮৫৭ সালের ৮ মার্চ আমেরিকার নিউইয়র্ক শহরে নারী শ্রমিকরা ৮ ঘন্টা কর্মদিবস, স্বাস্থসম্মত নিরাপদ কর্মস্থল, ন্যায়সংগত মজুরীর দাবীতে রাজপথে আন্দোলনে নামলে বর্বরোচিত হামলা করে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা করে মালিক শ্রেনীর পাহারাদার শাসকগোষ্ঠী। সেই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে নারীমুক্তির আন্দোলন বেগমান করতেই দুনিয়াব্যাপী ৮মার্চ আন্তর্জাতিক নারীদিবস হিসেবে পালিত হয়।
তারা বলেন প্রায় পৌনে দুইশত বছর অতিবাহিত হলেও আজও আমাদের দেশের গার্মেন্টস-হোটেল-মেস ও গৃহে যে নারী শ্রমিকরা কাজ করে তারা দৈনিক ১২/১৪ ঘন্টা কাজ করে, ন্যায়সংগত মজুরী পায়না, অনেক ক্ষেত্রেই নিরাপদ স্বাস্থসম্মত কর্মপরিবেশ নেই। নারী-শিশু নির্যাতনের ঘটনা দিনদিন বেড়েই চলেছে, ঘরে-বাইরে, যানবাহন, কর্মস্থল কোথাও নারীরা নিরাপদ নয়। সম্পত্তিতে সমাধিকার নারীরা আজও পায়নি। নারীরা দুই ধরনের শোষনের শিকার, একদিকে পুরুষ অন্যদিকে পুঁজিবাদী রাষ্ট্র। এই দুই শাসন-শোষনের বিরুদ্ধে নারীদের কঠিন-কঠোর সংগ্রাম প্রয়োজন। আলোচকরা ৮মার্চের সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আজকের সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রাম গড়ে তোলার আহবান।