ডেস্ক রিপোর্ট

২০ ফেব্রুয়ারি ২০২২, ২:২১ অপরাহ্ণ

ময়মনসিংহে একাদশ শ্রেনীর ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবি

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০, ২০২২ ২:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে বোর্ড নির্ধারিত ফি ‘র চেয়ে অতিরিক্ত ফি আদায় বন্ধ দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনের জেলা শাখার আহবায়ক অজিত দাস এবং সাধারণ সম্পাদক আরিফুল হাসান এক বিবৃতিতে বলেন- ‘২০২১-২২ শিক্ষা বর্ষে একাদশ শ্রেনীর ভর্তি কার্যক্রম ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এ বছর শহরাঞ্চলের কলেজের জন্য বোর্ড নির্ধারিত ভর্তি ফি ও সেশন ফি মোট ৩০০০ টাকা নির্ধারন করা হয়েছে। কিন্তু ময়মনসিংহে প্রায় সব কলেজে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে । ময়মনসিংহের নটরডেম কলেজে ৭৭০০ টাকা, আলমগীর মনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজে ৬০০০ টাকা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ৫৪০০ টাকা এবং অন্যান্য কলেজেগুলোতেও একইভাবে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।

করোনা মহামারির কারনে অভিভাবকদের আয় কমে গেছে। অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অনেক শিক্ষার্থী বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে পরেছে। নারী শিক্ষার্থীরা বাল্য বিবাহের স্বীকার হয়েছে। শিক্ষা জীবন স্বাভাবিক রাখতে এ সময় সকল প্রকার বেতন-ফি মওকুফ করা প্রয়োজন ছিল। কিন্তু ঘটছে তার উল্টো। অতিরিক্ত ফি আদায় করার কারণে অনেক শিক্ষার্থী একাদশ শ্রেনীতে ভর্তি হতে পারবে না। আমরা গত ১৭ ফেব্রয়ারি ২০২২,অতিরিক্ত ফি আদায় বন্ধে ময়মনসিংহ ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করি। তারাপরও অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। ফলে এটা পরিস্কার প্রশাসন অতিরিক্ত ফি আদায় বন্ধে কোন পদক্ষেপ গ্রহণ করে নি।’

নেতৃবৃন্দ অবিলম্বে অতিরিক্ত ফি আদায় বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যে প্রশাসনের প্রতি দাবি জানান। একইসাথে করোনা মহামারী পরিস্থিতিতে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সোচ্চার হওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন