ডেস্ক রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ৩দফা দাবিতে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশের লাঠিচার্জ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাসদ সিলেট জেলা শাখা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদের সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর আজ রবিবার রাতে এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ছাত্রী হলের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ ছাত্রীরা গণতান্ত্রিক আন্দোলন করছিল তখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলা ন্যাকারজনক ও অগণতান্ত্রিক। পুলিশ যেভাবে আন্দোলনকারীদের হামলা করেছে তাতে ৩০ জন ছাত্রী আহত হয়েছে।
তিনি একই সাথে হামলায় জড়িতদের বিচারের দাবি করেন ।
আবু জাফর , ৩দফা দাবিতে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার দাবি জানান।