ডেস্ক রিপোর্ট

২২ ডিসেম্বর ২০২১, ৯:১৯ অপরাহ্ণ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় বাসদের কমিটি গঠন

আপডেট টাইম : ডিসেম্বর ২২, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা শাখার প্রথম কাউন্সিল আজ ২২ ডিসেম্বর ২০২১ বুধবার বেলা ১১টায় সংগঠনের খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সোনাডাঙ্গা থানা বাসদ-এর সংগঠক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা কমিটির সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নাণ্টু।

আরও আলোচনা করেন বাসদ খুলনা জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল করিম, কমরেড কোহিনুর আক্তার কণা, সোনাডাঙ্গা থানা সংগঠক শহিদুল সিকদার মনির, ইলিয়াস আকন, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আজ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন মোকাবেলা করে পুঁজিবাদী শাসন, লুটপাট, দুর্নীতি প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের চেতনার শোষণহীন, অসাম্প্রদায়িক, সাম্যভিত্তিক রাষ্ট্র নির্মাণ করতে হলে বাসদ-এর নেতৃত্বে সকল শ্রমজীবী মেহনতী মানুষের ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হারুনুর রশীদকে আহ্বায়ক, শহিদুল শিকদার মনিরকে সদস্য সচিব এবং ইলিয়াস আকন, শহিদুল ইসলাম, আজাহারুল
ইসলাম গাজী, কবির শেখ, শাহ আলম, গাউস উদ্দিন গাজী ও জাকির হোসেনকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট বাসদ-এর প্রথম সোনাডাঙ্গা থানা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন