ডেস্ক রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১২:০৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: শীত মানেই টানটান ও শুষ্ক ত্বক। ত্বকের রুক্ষতা দূর করতে এ সময় হাতের কাছাকাছি থাকা কিছু উপাদান ব্যবহার করতে পারেন। এগুলো নিয়মিত ব্যবহারে ত্বক হবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও মোলায়েম। এসব উপাদানের কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
কাঁচা দুধ
দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের যত্নে অনন্য। শুকনো ত্বকে দুধ ম্যাসাজ করুন হালকা করে। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। উপভোগ করুন মসৃণ ত্বক!
অলিভ অয়েল ও চিনি
খাঁটি অলিভ অয়েলের সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কয়েক মিনিট। পানির ঝাপটায় ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন।
নারকেলের তেল
শুষ্ক ত্বকে ম্যাসাজ করতে পারেন নারকেলের তেল। এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
আমন্ড অয়েল
আমন্ড অয়েলে আছে ভিটামিন এ এবং ই। ক্লিনজার ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এই তেল। ত্বকের রুক্ষতা দূর করতে তাই ম্যাসাজ করতে পারেন আমন্ড অয়েল।
পেঁপে ও মধু
পেঁপেতে থাকা পটাসিয়াম ত্বক করে মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল। পাকা পেঁপে চটকে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
ত্বক নরম করতে অ্যালোভেরার জুড়ি নেই। আলতো হাতে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন ত্বকে। ত্বক হবে মোলায়েম।
তথ্য: বোল্ডস্কাই