ডেস্ক রিপোর্ট
৩ জুলাই ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সাউথ-ওয়েস্ট পাস্তা মানেই দারুণ এক আমেরিকান রসনাবিলাস। নিরামিষ এ পাস্তা যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরা। হবে না কেন? পুষ্টিতে ভরপুর সব সবজিও যে থাকতে এতে।
যা যা প্রয়োজন
৪০০ গ্রাম পাস্তা
২০০ ব্রকোলি
৪ টেবিল চামচ ভার্জিন অলিভ ওয়েল
৩/৪ কাপ সালসা সস
ট্যাকো সিজনিং
গোলমরিচ (প্রয়োজনমত)
২০০ গ্রাম টমাটো
কিছু পুদিনা পাতা কুচি
দুটি কাটা পেঁয়াজ
দুই টুকরা ক্যাপসিক্যাম
পরিমাণমতো লবণ
প্রস্তুত প্রণালী
লবণ পানিতে পাস্তা সেদ্ধ করুন ১০ মিনিট। বাড়তি পানিটুকু ফেলে একটি পাত্রে পাস্তাগুলো রেখে দিন। গরম ফ্রাইং প্যানে একটু অলিভ ওয়েল ঢেলে নিন। পেঁয়াজ ও গোল মরিচ বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন। এবার পুদিনা পাতা, টমেটো, সালসা সস, ব্রকোলি, ট্যাকো সিজনিং, লবণ ও গোলমরিচ দিয়ে ৫ মিনিট নাড়ুন। গরম সবজির মধ্যেই সেদ্ধ পাস্তা ঢেলে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।