ডেস্ক রিপোর্ট
২ ডিসেম্বর ২০২১, ৮:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগরের ১০ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। মো: শামিম আহমেদ কে সভাপতি এবং মো: দেলোয়ার আহমেদকে সাধারন সম্পাদক করে ১৪ সদস্যের এই কমিটি গঠন করা হয়। চালক সংগ্রাম পরিষদের ১০ নং ওয়ার্ড কমিটির প্রধান উপদেষ্ঠা হিসেবে আছেন মো: গোলাম মস্তাফা।
বুধবার (০১ ডিসেম্বর) রাত ৮ টায় ১০ নং ওয়ার্ড এর শেখঘাট বেতের বাজার এলাকায় এক শ্রমিক সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। সভায় অতিথি হিসেবে ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর, শ্রমিক ফ্রন্টের সিলেট জেলা যুগ্ম আহবায়ক ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগর এর নেতা প্রণব জ্যোতি পাল এবং চালক সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জু আহমেদ।
মো: গোলাম মস্তাফার সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মো: শামিম আহমেদ, মো: মেহেদী হাসান, মো: মোবারক হোসেন, মো: আমির হামজা প্রমুখ।
সভায় মো: শামিম আহমেদ কে সভাপতি এবং মো: দেলোয়ার আহমেদকে সাধারন সম্পাদক করে চালক সংগ্রাম পরিষদের ১০ নং ওয়ার্ড গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মো: ময়না মিয়া
সহ-সাধারন সম্পাদক: মো: মেহেদী হাসান
সাংগঠনিক সম্পাদক : মো: মোবারক হোসেন
সহ-সাংগঠনিক সম্পাদক :: মো: আমির হামজা
প্রচার সম্পাদক মো: মানিক মিয়া
অর্থ সম্পাদক : মো: আনছার মিয়া
দপ্তর সম্পাদক : মোধ তাহের মিয়া
সদস্য: মো: রাজন মিয়া
মো: জসিম মিয়া
মো: মিজানুর রহমান
মো: রুহেল মিয়া
মো: সিরাজুল ইসলাম
সভায় রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ব্যাটারি রিকশার আধুনিক ডিজান ও নকশা করে লাইসেন্স দিতে হবে। ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করা এবং ৫০ লাখ চালক ও তাদের উপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনকে শক্তিশালী করার জন্য নব-গঠিত কমিটির নেতা-কর্মীর প্রতি আহবান জানান।