ডেস্ক রিপোর্ট

২৯ অক্টোবর ২০২১, ১:০৮ পূর্বাহ্ণ

শুরু হতে যাচ্ছে মার্সেল প্রেজেন্টস হা-শো ৬ অডিশন

আপডেট টাইম : অক্টোবর ২৯, ২০২১ ১:০৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সাজ্জাদ হাসাইন :: জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’। ধারাবাহিক সাফল্যের পর শুরু হচ্ছে এর ষষ্ঠ মৌসুম। প্রতিবারের মতো এবারো ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে।

এবার প্রথম অডিশন শুরু হবে রংপুর শহর দিয়ে আগামী ১০ নভেম্বর এসোড ট্রেনিং সেন্টারে তা অনুষ্টিত হতে যাচ্ছে ।

ধারাবাহিক ভাবে ১২ নভেম্বর রাজশাহী, ১৫ নভেম্বর চট্টগ্রাম, ১৮ নভেম্বর ঢাকা, ২১ নভেম্বর বরিশাল,২৩ নভেম্বর খুলনা ও ২৬ নভেম্বর সিলেট বিভাগীয় বাছাইয়ের মাধ্যমে অডিশন রাউন্ড শেষ হবে।

হা-শোর টাইটেল স্পন্সর দেশের শার্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল।

মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবির বলেন, ‘হা-শো বাংলাদেশের গ্রামসহ সব জায়গায় জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি, এবারো সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’

এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করি, আগের সব সিজনের চেয়ে এবারের সিজন সবচেয়ে ভালো হবে। এবার এই শো দিয়ে দেশের কোটি কোটি দর্শককে হাসাতে পারব।’

জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’ যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। এটি সঞ্চালনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি।

যেভাবে ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’-এর ষষ্ঠ মৌসুমের রেজিস্ট্রেশন করবেন:
* মোবাইল ফোনে মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন করতে: মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HS <space> যে জেলায় আছেন, সেই জেলার ইংরেজি নামের প্রথম তিন অক্ষর <space> আপনার নাম ইংরেজিতে লিখে ২৬৯৬৯ নম্বরে সেন্ড করুন।
* অথবা নিজের পরিচয়, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে ই-মেইল করুন: marcelhashow6@ntvbd.com
* অথবা নিচের ফরমটি পূরণ করুন।

শেয়ার করুন