ডেস্ক রিপোর্ট

১১ অক্টোবর ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের খুলশী থানা ছাত্র ফ্রন্টের কমিটি গঠন

আপডেট টাইম : অক্টোবর ১১, ২০২১ ১২:৩৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: সাকিব হোসেনকে আহবায়ক ও সজীবকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের খুলশী থানা শাখার ১ম আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নগরীর পাহাড়তলীস্থ অদম্য পাঠশালা কার্যালয়ে এক কাউন্সিল সভার মাধ্যেমে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগাঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন ও সংগঠক ইমতিয়াজ হাবিব লোচন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্যঃ ১. শরীফুল ইসলাম, ২. মাহমুদুল হাসান রাকিব, ৩. ইউসুফ মানিক, ৪. মোঃ রাসেল, ৫. ফারহানা আহমেদ তানজিলা, ৬. রাফি হোসেন, ৭. উম্মে হাবিবা শ্রাবণী

কাউন্সিল সভায় বক্তারা বলেন, এই নব-নির্বাচিত কমিটি সংগঠন নির্মাণের এই ধারাবাহিকতা বজায় রাখবে ও সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলার আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন