ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২১, ১০:১৮ অপরাহ্ণ

কুড়িগ্রামে অসহায় মানুষের জন্য বাসদের ‘কমিউনিটি কিচেন’

আপডেট টাইম : এপ্রিল ২৩, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ কুড়িগ্রাম জেলা বাসদের উদ্যোগে শ্রমজীবী কর্মহীন মানুষের জন্য চালু হয়েছে ‘কমিউনিটি কিচেন’। ‘কমিউনিটি কিচেন’ এর মাধ্যমে দরিদ্র মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২৩ এপ্রিল ২০২১) চালু হওয়া ‘কমিউনিটি কিচেন’ এর মাধ্যমে পৌরসভার নিমবাগান এলাকায় প্রথম দিনে ১৫০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

‘কমিউনিটি কিচেন’ এর প্রথম দিনে উপস্থিত ছিলেন বাসদ কুড়িগ্রাম জেলা সমন্বয়ক কমরেড ফুলবর রহমান, জেলা নেতা এড. কমরেড শামসুল আলম, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, রুকু, মোসলে, আয়াত, আঙ্গুর রহমান, প্রিয়া ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পরিচালিত অদম্য পাঠশালার শিক্ষার্থীবৃন্দ।

আগামীকাল শনিবার বিকাল তিনটায় পুনরায় কমিউনিটি কিচেন এর কার্যক্রম চলবে বলে জানান বাসদ কুড়িগ্রাম জেলা সমন্বয়ক কমরেড ফুলবর রহমান।

কমরেড ফুলবর রহমান বলেন, সরকার কোন ধরণের পূর্ব পরিকল্পনা ছাড়াই, কোন আয়োজন ছাড়াই মুখে ঘোষণা দিয়েছে ‘কঠোর’ লকডাউনের। কিন্তু লকডাউনে দিন এনে দিন খাওয়া, অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষ, একদিন জীবিকার চাকা না ঘুরলে যার ঘরে রান্না হয় না, তাদের খাদ্যের কি ব্যবস্থা হবে, ছিন্নমূল মানুষের কি ব্যবস্থা হবে, সে বিষয়ে কোন রকম দায় দায়িত্বই সরকার নিল না।

আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদের সহযোগিতা এবং সংহতি মানুষের সংকটাপন্ন সময়ে তাদেরকে আশা যোগাবে। চাল, ডাল, তেল, শুকনা খাবার বা নগদ অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা ছিন্নমূল মানুষের কাছে ‘কমিউনিটি কিচেন’ এর মাধ্যমে পৌঁছে দিতে প্রস্তুত। সেই লক্ষ্যে আমরা আজ থেকে আমদের ‘কমিউনিটি কিচেন’ এর কার্যক্রম শুরু করছি।

শেয়ার করুন