ডেস্ক রিপোর্ট

২ অক্টোবর ২০২১, ১২:৩২ পূর্বাহ্ণ

সিলেট কমেডি ক্লাবের বিশ্ব হাসি দিবস পালন

আপডেট টাইম : অক্টোবর ২, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি :: আজ বিশ্ব হাসি দিবস। বছরের ৩৬৫ দিনে প্রায় সাড়ে চারশ দিবস পালিত হয়। হাসি দিবসও তেমন। ১৯৯৯ সাল থেকে অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালন করা হয় হাসি দিবস। এ বছর বাংলাদেশেও দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার(১ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের শারদা হল প্রাঙ্গণে সিলেট কমেডি ক্লাবের আয়োজনে বিশ্ব হাসি দিবস পালিত হয়।

উক্ত আয়োজনে কমেডি পারফরম্যান্স করে ক্লাবটির সদস্যরা। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমেডি ক্লাবের সিলেট বিভাগীয় প্রতিনিধি মাহির চৌধুরী, এনটিভি হা-শো ৫ এর সেরা দশের পারফরমার মোঃ সাজ্জাদ হাসাইন ও এনামুল হক সামি আরো উপস্থিত ছিলেন কাইয়ুম,মিল্লাত,আকাশ,মোশারফ,সাহেদ,রাসেল,শাহী।

 

 

 

শেয়ার করুন