ডেস্ক রিপোর্ট

২ অক্টোবর ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ

কমরেড জাহেদ আহমেদ টুটুল স্মরণে মাটিরাঙ্গায় নাগরিক শোকসভা

আপডেট টাইম : অক্টোবর ২, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রগতিশীল ব্যাক্তিত্ব কমরেড জাহেদ আহমেদ টুটুল স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নাগরিক শোকসভা।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) মাটিরাঙ্গা জল পাহাড় হলে নাগরিক শোকসভা কমিটির আহবায়্ক চাইলাপ্রু চৌধুরীর সভাপতিত্বে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভাংশু চক্রবর্তী, বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, সাবেক জেলা পরিষদ সদস্য মনীন্দ্র কিশোর ত্রিপুরা, অনিমেষ ঘোষ, ডাঃসুশান্ত বড়ুয়া, সাংবাদিক প্রবীর চৌধুরী, মোঃওয়ালিউল্লাহ, পাঠশালা বিন্দু থেকে স্কুলের সভাপতি রুইপ্রুচাই মারমা, সাথোয়াই মারমা, সুজন তঞ্চগ্যা ও টুনি আহমেদ।

সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন ও কমরেড জাহেদ আহমেদ টুটুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কমরেড শুভাংশু চক্রবর্তী। কমরেড জাহেদ আহমেদ টুটুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন এ্যানী চৌধুরী।

সভা পরিচালনা করেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব রফিক চাঁদ।

শেয়ার করুন