ডেস্ক রিপোর্ট

২৩ নভেম্বর ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ

সিলেটে বিদ্রোহী ৬ প্রার্থীকে আ. লীগ থেকে বহিষ্কার

আপডেট টাইম : নভেম্বর ২৩, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটে আওয়ামী লীগের ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা ও জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

গতকাল সোমবার রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ৬ নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নেছারুল হক, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফখরুল ইসলাম ও শামিনুল হক, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম এবং জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমিনুর রশিদ।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী বিদ্রোহী ৬ প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে যারাই দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন এবং প্রার্থীর বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’।

শেয়ার করুন