ডেস্ক রিপোর্ট

১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯ পূর্বাহ্ণ

সিআরবি রক্ষায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিতর্ক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১, ২০২১ ১২:০৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে সিআরবির প্রাণ প্রকৃতি রক্ষায় বিজ্ঞান আন্দোলন মঞ্চে চট্টগ্রাম জেলার উদ্যোগে বিতর্ক সভা অনুষ্ঠিত হয় আজ বিকাল ৩টায় সিআরবি সাত রাস্তার মোড়ে।

সংগঠনের চট্টগ্রাম জেলার প্রধান সংগঠক রায়হান উদ্দিনের সভাপতিত্বে বিতর্ক সভায় বক্তব্য রাখেন ঋজু লক্ষ্মী অবরোধ, মিরাজ উদ্দিন, প্রীতম বড়ুয়া, সাকিব হোসেন, শাহনাজ মুন্নি।

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন যুক্তি তুলে ধরার মাধ্যমে সিআরবি রক্ষায় তাদের মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন বলেন, সিআরবি চট্টগ্রামের ফুসফুস। সিআরবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য শতবর্ষী গাছ ও বৈচিত্রময় প্রাকৃতিক বলয়। এই সিআরবি আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান। অসংখ্য মানুষ এখানে বসবাস করে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে কাটাতে আসে তার অবসর।
কিন্তু এখানে হাসপাতাল করার মাধ্যমে ধ্বংস হবে গোটা সিআরবি। ফলে সিআরবিকে বাঁচানো, সিআরবি রক্ষায় এগিয়ে আসা আজকে সময়ের প্রয়োজন। যেসকল শিক্ষার্থীরা বিতর্ক সভায় অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্য শেষ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

সভায়, বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সকলকে সিআরবি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান এবং অবিলম্বে বেসরকারি হাসপাতাল তৈরির চুক্তি প্রত্যাহার করে সিআরবিকে ধ্বংসের পায়তারা বন্ধ করার দাবি জানানো হয়।

শেয়ার করুন